1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে অপচেষ্টার বিরুদ্ধে তথ্যমন্ত্রীর ঐক্যবদ্ধ হবার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪ Time View

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘাত হানার অপচেষ্টার বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদসহ সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন সংকলিত ‘সন্ত্রাস নয় সম্প্রীতির ধর্ম ইসলাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। গ্রন্থটির সংকলক রাজনৈতিককর্মী হিসেবে সুপরিচিত হলেও প্রথমে মাদ্রাসা ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আমিনুল ইসলাম আমিন ইসলাম সম্পর্কে যথেষ্ট প্রজ্ঞার অধিকারী বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

আরও পড়ুন- ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অপ্রকাশিত থাকা রাষ্ট্রীয় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

ড. হাছান বলেন, ‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিশোর-তরুণদের বিপথগামী করা হয়, ইসলামকে ক্ষমতায় যাওয়ার সোপান হিসেবে ব্যবহার করা হয়। একইভাবে ভাস্কর্যের বিরুদ্ধাচারণ, আবহমান বাংলার নানা সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত হানা, পহেলা বৈশাখ উদযাপন নিয়ে প্রশ্ন তোলা- এগুলো যে ঠিক নয়, সেটি জনগণের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম রক্ষা এবং ইসলামের ওপর কালিমা লেপনকারী অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সকলকে নিয়ে ইসলামী চিন্তাবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানাই।’

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন সংকলক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সম্পাদক মুফতি মোহাম্মাদ সরওয়ার হোসাইন সম্পাদিত র‌্যামন পাবলিশার্স প্রকাশিত পবিত্র কুরআন ও হাদিসের উদ্ধৃতি সম্বলিত ৯২ অধ্যায়ের বইটির মূল্য পাঁচশত টাকা।

এর আগে সকালে রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন হলে দা বিজনেস ইনসাইডার বাংলাদেশ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী মানুষ ও জাতিকে আশাবাদী করতে স্বপ্ন দেখানোর ও মানুষের মধ্যে মূল্যবোধের উত্তরণ ঘটানোর গভীর দায়িত্ব পালনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন।

বিজনেস ইনসাইডার মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, পরিচালক মীর মনিরুজ্জামান, সম্পাদক সাজ্জাদুর রহমানসহ পত্রিকার সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved