1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ : ধর্ম প্রতিমন্ত্রী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ : ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ইসলামপুরের কাঁসা শিল্প বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এই শিল্পের উন্নয়নে সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোকে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদে (কাঁসারী পাড়া) পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ও ইকো-সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) এর মাধ্যমে বাস্তবায়িত “কাঁসা শিল্প উন্নয়ন প্রকল্প” এর পক্ষ হতে উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ ও কমন সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রায় অবলুপ্ত এই শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে এই শিল্পের সাথে যুক্ত শিল্পী ও কারিগরদের জীবন মান উন্নত হবে, ব্যবসা সফল হবে এবং ঐতিহ্যবাহী শিল্প টিকে থাকবে। এই কাজে এগিয়ে আসায় ইএসডিও এবং পিকেএসএফ-কে ধন্যবাদ জানান।

প্রতিমন্ত্রী বলেন, কাঁসার তৈজসপত্র উপহার সামগ্রী হিসেবে প্রচলনের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহকে যুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী এসময় ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের পণ্যসামগ্রীকে দেশে-বিদেশে আরও জনপ্রিয় করে তুলতে এর প্রচার প্রসারে গণমাধ্যম কর্মীদের আহবান জানান।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলাম পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের, বাংলাদেশ আওয়ামী ইসলাম পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস ছালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved