1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ইরানের তোপে ‘সুর পাল্টালো’ তুরস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৭৭ Time View
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কবিতা আবৃত্তি নিয়ে ইরান ক্ষেপায় অবশেষে সুর পাল্টালো তুরস্ক। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক টেলিফোনালাপে মেভলুত বলেছেন, ইরান-আজারবাইজান সীমান্তবর্তী আরস নদী নিয়ে এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেছেন সেটিকে তিনি নাগরনো-কারাবাখ অঞ্চলের বিচ্ছিন্নতা নিয়ে রচিত হয়েছে বলে ভেবেছিলেন।

তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রীর দাবি করেন, এরদোয়ান মোটেই জানতেন না এই কবিতার সঙ্গে ইরানের সম্পর্ক রয়েছে।

নাগারনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক যুদ্ধে আর্মেনিয়ার হাত থেকে নিজের ভূখণ্ড পুনরুদ্ধার উপলক্ষে গত বৃহস্পতিবার আজারবাইজান এক উৎসব পালন করে। প্রেসিডেন্ট এরদোয়ান ওই উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঐ অনুষ্ঠানে এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেন সেটির কয়েক লাইন ছিল, ‘তারা আরস নদী আলাদা করে পাথর-রড দিয়ে ভরাট করেছে। আমি তোমাদের থেকে আলাদা হব না। তারা আমাদের জোর করে আলাদা করেছে।’

এর প্রেক্ষিতে গত শুক্রবার তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পার্স টুডে, আল জাজিরা, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved