1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় নিন্দা জানিয়েছে সৌদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২২৪ Time View

গত সপ্তাহে ইরাকে মার্কিন বাহিনীর ওপরে ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিতে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, গত শুক্রবার সামরিক ঘাঁটিতে রকেট হামলায় মার্কিন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর ঘটনায় রোববার কাতাইব হিজবুল্লাহ মিলিশিয়াদের ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

এ দিকে সোমবার ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া ঘাঁটিতে মার্কিন বিমানহামলার নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে মার্কিন হামলার নিন্দা জানাতে দূতাবাসের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী ও মিলিশিয়া যোদ্ধা জড়ো হয়েছেন। নিরাপত্তা নিয়ে আতঙ্কে বাগদাদের দূতাবাস থেকে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত ও অন্য কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, গত শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় রোববার বিকালে ইরান সমর্থিত ইরাকি কাতাইব হিজবুল্লাহর ৫টি ঘাঁটিতে বিমানহামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় অন্তত ২৫ জন মিলিশিয়া নিহত হয়েছেন ও ৫১ জন আহত হয়েছেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved