1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ইরফান খানের স্মৃতিতে স্ত্রীর আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২০
  • ১০৭ Time View

সময় অতি দ্রুত এগিয়ে যায় ৷ বোঝাই যায়না কোথায় থেকে সময় কেটে যায়৷এই তো সেদিনের কথা৷ ইরফান খানের স্মৃতি রোমন্থনে স্ত্রী সুতপা শিকদারের অকপট স্বীকারোক্তি৷ বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান প্রয়াত হয়েছেন এক মাস হয়ে গিয়েছে৷ তবে পরিবার তাকে প্রতি মুহূর্ত মনে করে৷ ইরফানের ছেলে বাবাকে স্মরণ করে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে থাকেন ৷

স্ত্রী সুতপা, স্বামীর প্রয়াণের একমাস পরে এমনই এক পোস্ট করেছেন যাতে সোশ্যাল মিডিয়া আবেগে ভেসেছে৷ ইরফান শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্ত পর্যন্ত স্ত্রীর সেবা পেয়েছেন ৷ সুতপার আশা ছিল স্বামী দ্রুত সেরে উঠবেন ও জীবনের মূল স্রোতে ফিরে আসবেন৷ হয়ত ইরফানের জন্য অন্য কিছুই লেখা ছিল৷

গত ২৯ এপ্রিল পৃথিবীকে আলবিদা জানিয়েছিলেন ইরফান খান৷ ইরফান খান চলে যাওয়ার একমাস পরে বেশ কিছু না দেখা ছবি শেয়ার করেছেন স্ত্রী সুতপা৷ ছবি শেয়ার করে ইরফান পত্নী লিখেছেন, এখান থেকে বহুদূরে ঠিক আর ভুলের আগে একটি খালি ময়দান ৷ সেখানেই আমাদের দেখা হবে, যেখানে আমাদের আত্মা নিশ্চিন্তে বিশ্রাম নেবে, ক্লান্ত হওয়ার পরে ঘাস ও পৃথিবী শান্তিতে বলবে কথা, এটা শুধুই সময়ের অপেক্ষা, তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে, আবার যখন আমরা তোমায় পাবো ৷

দুটি ছবি শেয়ার করেছেন সুতপা, যেখানে পার্কে ইরফানের সঙ্গে তিনি৷ একটি ছবিতে মাঠের ঘাসে একা শুয়ে আছেন ইরফান, অন্য ছবিতে স্ত্রীর সঙ্গে সেলফি তুলছেন ইরফান৷ ২০১৮ সালের ছবিতে যেন ঝরে পড়ছে স্বামী-স্ত্রীর সম্পর্কের রসায়ন৷ ইরফান খান ক্যানসারের বিরুদ্ধে বহুদিন লড়েছেন ৷

বিদেশে চিকিৎসার পরে ফিরেছেন দেশে৷ যখন পরিবারের সবাই বিশ্বাস করতে শুরু করেছিলেন আবার জীবনের স্বাভাবিক গতিপথে ফিরে আসবেন ইরফান, ঠিক তখনই চিরঘুমে শায়িত হলেন অভিনেতা ইরফান খান ৷ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved