1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ইন্টারভিউ এড়িয়ে যেতে ফ্রিজের ভেতরে ব্রিটিশ প্রধানমন্ত্রী!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩ Time View
ফ্রিজ থেকে বেরিয়ে আসছেন বরিস জনসন। ছবি- সংগৃহীত।

এক টেলিভিশন ইন্টারভিউ এড়িয়ে যেতে ফ্রিজের ভেতরে লুকাতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সেখানে ‘গুড মর্নিং ব্রিটেন’ নামে একটি টিভি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রযোজক জোনাথন সোয়াইন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেন, ‘শুভ সকাল প্রধানমন্ত্রী, আপনি কি ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে আসতে চান?’ অপ্রস্তুত জনসন ও তার সহকর্মী এসময় প্রকাশ অযোগ্য বিরক্তি সূচক শব্দ ব্যবহার করেন। এমন প্রতিক্রিয়ায় অবাক হন জনাথন ও তার সহকর্মী।

এসময় জনাথন প্রধানমন্ত্রীকে জানান যে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জবাবে জনসন বলেন, ‘আমি এক সেকেন্ডের মধ্যে আসছি।’

এই বলে তিনি সহযোগীকে নিয়ে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে জনসন দুধের বোতল ভর্তি একটি ফ্রিজের ভেতর গিয়ে ঢুকেন। তখন পেছন থেকে এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে, ‘এটা একটা বাঙ্কার।’ পরে জানা যায় সেটি আসলেই একটি ফ্রিজ বাঙ্কার নয়।

অনুষ্ঠানটি যেহেতু লাইভ হচ্ছিল তাই ব্যাপারটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে কনজারভেটিভরা দাবি করেন, দুধের বোতল আনতে ফ্রিজের ভেতর গিয়েছিলেন জনসন, লুকানোর জন্য নয়। জনসনের আগে থেকেই একটি ইন্টারভিউয়ের শিডিউল ছিল, এসময় সেটার প্রস্তুতি নিচ্ছিলেন প্রধানমন্ত্রী।

সেটা অবশ্য বিশ্বাস করেন নি মরগান। এক টুইট বার্তায় বলেন, ‘কাপুরুষতা ভালো দেখায় না। নিজেকে গর্দভ প্রমাণ না করে কিছুক্ষণ কথা বললেই ঝামেলা মিটে যেতো।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved