1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ইথিওপিয়ায় ভয়াবহ হামলা, নিহত ৮০

গ্লোবাল প্রাইম আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১৮২ Time View
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ রাজ্যে ভয়াবহ হামলায় ৮০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) দেশটির ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এই তথ্য জানান।

ইএইচআরসি-এর উপদেষ্টা এবং মুখপাত্র আরন মাশো বলেছেন, আমরা খবর পেয়েছি ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ রাজ্যের দালেত্তি নামে জায়গায় ১২ জানুয়ারি ৮০ জনের বেশি বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টা থেকে ৭ টা নাগাদ হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দালেত্তি গ্রাম মেটেকেল অঞ্চলে অবস্থিত যেখানে গত বছরের সেপ্টেম্বরে বন্দুক ও ছুরি দিয়েছে শত শত বেসামরিক লোককে খুন করা হয়।

মাশো আরও বলেছেন, এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি এবং হামলাকারীদের সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। আমরা নিশ্চিত যে কর্তৃপক্ষ এখন পর্যন্ত হামলাকারীদের আটক করতে পারেনি।

মাশোর ভাষ্যমতে, মেটেকেল সংঘাতের কারণে ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। আল জাজিরা, ফ্রান্স ২৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved