1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ইতালিতে আবারো রেকর্ড সংখ্যক করোনা রোগী সুস্থ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৬৯ Time View

ইতালিতে গত চব্বিশ ঘণ্টায় আট সহস্রাধিক করোনা রোগী সুস্থ হয়েছেন। তবে গত দিনের তুলনায় সামান্য বেড়েছে মৃত ও নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া আইসিইউ থেকে কমছে সংকটাপন্ন রোগীর সংখ্যা।

বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ডঃ এঞ্জেলা বেরোল্লি বলেন, ইতালিতে এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে ৯৩ হাজার ২৪৫ জন করোনা রোগী। এরমধ্যে বুধবার সুস্থ হয়েছেন রেকর্ড সংখ্যক ৮ হাজার ১৪ জন। যা একদিন আগে ছিল ২ হাজার ৩৫২ জন।

এছাড়া গেল চব্বিশ ঘণ্টায় সারাদেশে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে ৩৬৯ জন। যা কিনা একদিন আগে ছিল ২৩৬ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন। যা কিনা একদিন আগে ছিল ১ হাজার ৭৫ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দেশটির উত্তরাঞ্চল লম্বারদিয়াতে ৭৬৪ জন।

এছাড়া বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসা নিচ্ছেন ৯১ হাজার ৫২৮ জন। এরমধ্যে আশংকাজনক অবস্থায় রয়েছে ১ হাজার ৩৩৩ জন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved