1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

ইডেনে বাংলাদেশ ও ভারত দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্ট দেখবেন অমিত শাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ১১৭ Time View
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি- সংগৃহীত।

বাংলাদেশ-ভারত ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে হাজির থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএবি জানিয়েছে, ইতোমধ্যেই দুই দেশের এই তিন রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে ইডেনে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তার দফতর থেকে এখন পর্যন্ত সম্মতিসূচক বার্তা এসে পৌঁছায়নি সিএবির কাছে।

প্রথম দিনের খেলার পর রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সিএবি। সাবেক অধিনায়কদের সেখানে সংবর্ধনা দেয়া হবে।

বক্তব্য রাখবেন উপস্থিত রাজনৈতিক হেভিওয়েটরা। সেখানেই ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বক্তার ভূমিকায় ভাবা হচ্ছে শচীন টেন্ডুলকারকে। তাকে অনুরোধ করা হয়েছে, ইডেনের দর্শকদের উদ্দেশে কিছু বলার জন্য।

সংবর্ধনা অনুষ্ঠানের পরে সংগীত পরিবেশন করতে পারেন সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার বিকালে কলকাতার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল ইডেনে গিয়েছিল।

গোটা মাঠ ও স্টেডিয়াম ঘুরে দেখেছেন তারা। সিএবি সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে বৈঠক করেছে এই প্রতিনিধিদল। ২২ নভেম্বরের অনুষ্ঠানের সময়সূচি, ব্যবস্থাপনা নিয়ে তারা খোঁজখবর নেন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved