1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় সাংবাদিক নাদিমকে
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয় সাংবাদিক নাদিমকে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৪০ Time View

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের টিএন্ডটি রোডে এ ঘটনা ঘটেছে। রাতে পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে টিএন্ডটি রোড এলাকায় একদল সন্ত্রাসী একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে (৪০) টেনেহিঁচড়ে ইট দিয়ে মাথা থেঁতলে মারাত্মক জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আরও সংকটাপন্ন হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; সেখানে দুপুরে (১৫ জুন) তিনি মারা যান।

সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, গত এক মাস যাবত উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সঙ্গে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বিষয়ে নিউজ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার অকাল মৃত্যুতে জামালপুর জেলাসহ আশপাশ জেলায় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করতে পেরেছি। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved