1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

মাগুরা প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ২১০ Time View

মাগুরা জেলার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পরশ মনি (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি এলাকার মুজিব সড়কে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির গাড়ির ধাক্কায় সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত পরশ মৌফুলকান্দি গ্রামের ভ্যান চালক দুখু মিয়ার ছেলে ও সে পলাশবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শেণির ছাত্র।

আরো পড়ুন- ‘তিতুমীরিয়ান’ গ্রুপের শীতবস্ত্র বিতরণ

পুলিশ ও স্থানীয় জানায়, পরশ বাইসাইকেল যোগে ডাঙ্গাপাড়া বাজার থেকে বাড়ির দিকে আসছিল। মৌফুলকান্দি এলাকার মুজিবসড়কে পৌঁছালে ইটভাটায় মাটিবাহি দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ ট্রলির গাড়ির পরশের বাইসাইকেলে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

এঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন গাড়িতে অগ্নিসংযোগ করে এবং চালক পালিয়ে যায়।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি জব্দ করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved