1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

আ.লীগ ও বিএনপি’র সমাবেশ স্থগিত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View
আ.লীগ ও বিএনপি’র সমাবেশ স্থগিত

আওয়ামীলীগ ও বিএনপি’র আজকের কর্মসূচী স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ছিল শান্তি সমাবেশ। আর বিএনপির ছিল পদযাত্রা। ‘তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে’ বিএনপি তাদের পদযাত্রা স্থগিত করেছিল বুধবার (৮ ফেব্রুয়ারী) গভীর রাতে। দলটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে পদযাত্রা বাতিলের কথা জানানো হয়। এরপর আজ (৯ ফেব্রুয়ারী) সকালে একই কারণ দেখিয়ে সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

বিএনপি তাদের কর্মসূচির ধারাবাহিকতায় আজ (৯ ফেব্রুয়ারী) বেলা দুইটায় পদযাত্রা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। সংগঠনটির মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা রাজধানীর গোপীবাগ থেকে প্রেসক্লাবে এসে শেষ হওয়ার কথা ছিল। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা বলা ছিলো। বিএনপির কর্মসূচিটি ঘোষণা করা হয় ৬ ফেব্রুয়ারী।

এদিকে বুধবার (৮ ফেব্রুয়ারী) ঢাকায় আবার দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। সেই ঘোষণা অনুযায়ী, বেলা তিনটায় পল্লবী ১২ নম্বর লালমাঠে সমাবেশ করার কথা ছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও দলটির তরফে জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved