1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

আ খ ম হাসানের ‘বউ নিখোঁজ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৩২ Time View

আ খ ম হাসান গ্রামের চালাক মানুষ। তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকে। তার কাজ হচ্ছে, বিদেশে লোক পাঠানো। এক কথায়, সে একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। গ্রামের মানুষকে দেশে বিদেশে ঘুরতে বা পড়তে উৎসাহিত করে সে। এ নিয়ে মজার কাণ্ড ঘটে। 

এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালি করার জন্য সে ইংরেজি জানা এক মেয়েকে অফিসে নিয়োগ দেয়। খেয়াল করে দেখেছে, ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সে নিজে শুদ্ধ উচ্চারনে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও গ্রামারে ইংরেজি বলে। তার এই মেয়েকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি।

গোদের ওপর বিষফোড়ার মতো পরদিন থেকে তার বউ নিখোঁজ। থানা পুলিশ আইন আদালাত। এখন কি হবে?  এমনই পারিবারিক বার্তা নির্ভর কমেডি গল্প ‘বউ নিখোঁজ’।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করেছেন দীপু হাজরা এবং প্রযোজনা করেছে জহিরুল ইসলাম সোহেল।

ইভ্যালি নিবেদিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়া সহ আরো অনেকে।

নাটকটি ঈদের ৬ষ্ঠ দিন শনিবার সকাল ১২ টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved