অবশেষে আড়াল থেকে প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা বুবলী। অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ কোথায় পাওয়া যায়নি বুবলীকে। নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন তিনি।
ওইসময় বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, গর্ভবতী হয়েছেন বুবলী। অনেক সংবাদমাধ্যম নায়িকার মা হওয়ার খবরও দিয়েছেন।
এরপর অনেকদিন পার হলেও এসব প্রশ্নের কোনো জবাব মিলেনি বুবলীর মুখ থেকে। এমনকি সামনেও আসেননি তিনি। অবশেষে প্রকাশ্যে এলেন বুবলী।
সম্প্রতি ইনস্টাগ্রামে খোঁজ মিললো নায়িকার। সেখানে অনেকদিন পর ক্যাপশন বিহীন নতুন ছবি শেয়ার করেছেন তিনি। যদিও এর আগে টুকটাক পোস্ট দিয়েছেন নায়িকা, তবে ছবি দিয়েছেন এই প্রথম।
এদিকে শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়লেন বুবলি- এমন খবর মিডিয়ার আনাছে কানাছে। কারণ গল্পের কিছুটা পরিবর্তন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক হিমেল আশরাফ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।