ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা কাজল আগারওয়াল সম্প্রতি চমপ্রদ তথ্য দিয়েছেন তার ভক্তদের। হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছে তিনি। অনেকটা গোপনেই বাগদান সেরেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখও ঘোষণা করেছেন ৩৪ বছরের জনপ্রিয় এই অভিনেত্রী। আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। চলতি মহামারির মধ্যেই বিয়ে সম্পন্ন হতে চলেছে এই দম্পতির।
তার হবু বরের নাম গৌতম কিসলুর। পেশায় একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তার হবু বর। ইন্টেরিয়র ডিজাইন ও হোম ডেকর নিয়ে কাজ করে এটি।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক চলছিল। তবে কাজল তাদের এই সম্পর্কের কথা এতদিন গোপন রেখেছিলেন। সবশেষে কাজল নিজেই তার এবং গৌতমের বিয়ের খবর প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে কাজল বলেন, পারিবারিকভাবেই ৩০ অক্টোবর মুম্বাইতে গৌতম ও আমার বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। সবশেষে আমরা দুজন একসঙ্গে জীবন শুরু করতে যাচ্ছি, আর এতে আমি ভীষণ খুশি। আপনারা সবাই এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নতুন যাত্রা শুরুর জন্য আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি।
তার এই দীর্ঘ পোস্টে আরো লিখেছেন, তিনি অভিনয় ছাড়ছেন না এবং তিনি শ্রোতাদের বিনোদন দেয়া চালিয়ে যাবেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া
সম্প্রতি এই দম্পতির প্রেম করা কালীন কিছু অদেখা এবং প্রেমময় ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেখানে তাদের দুজনে একসঙ্গে দেখতে খুব সুন্দর লাগছিল। প্রেমে থাকার চেয়ে সুন্দর আর কিছুই নেই, এই দম্পতির ছবিগুলো তাই প্রকাশ করছে।
কাজল এবং গৌতম কিসলুর স্কুলের বন্ধু ছিলো এবং আস্তে আস্তে তারা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এই ছবিগুলোই দীর্ঘদিন তাদের একসঙ্গে থাকার প্রমাণ। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।