1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

আস্থা ভঙ্গের অভিযোগ উঠলেও ক্ষমতা না ছাড়ার ঘোষণা ইসরাইলি প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ১০২ Time View
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত।

 

ঘুষ, প্রতারণাসহ আস্থা ভঙ্গের তিনটি অভিযোগ উঠলেও ক্ষমতা না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তার বিরুদ্ধে ‘অভুত্থ্যান প্রচেষ্টা’র অভিযোগেরও সমলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘আমি দেশকে নেতৃত্ব দিয়ে যাব। আইন তাই বলে।’

বৃহস্পতিবার ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের তিন মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মান্দেলব্লিট। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুইটি দুর্নীতির মামলায় কয়েক মাসের তদন্তের পর গত ফেব্রুয়ারিতে তাকে অভিযুক্ত করার সুপারিশ করে পুলিশ। তবে শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

নেতানিয়াহু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। তিনি বামপন্থি বিরোধীদের ও সংবাদমাধ্যমের ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, আমি মিথ্যাকে জয়ী হতে দিব না। ত্রুটিপূর্ণ তদন্তে সত্য বেরিয়ে আসেনি। তারা আমার পেছনে লেগে আছে।

গত এপ্রিল ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর জোট সরকার গঠন করতে প্রধানমন্ত্রী ব্যর্থ হওয়ার পর রাজনৈতিক সংকটের মধ্যে তার বিচারের ঘোষণা দিল আইন বিভাগ। দুর্নীতি বিষয়ে কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমি পদত্যাগ করব না এবং আইনগতভাবে এটা করতে আমি বাধ্য নই।’

অ্যাটর্নি জেনারেল আভিচাই মান্দেব্লিট বলেন, তিনি ভারাক্রান্ত হূদয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি বলেন, ‘আইন কোনো ডান কিংবা বামের বিষয় নয়, এটা রাজনীতির বিষয়ও নয়।

কয়েক মাস ধরে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে ১৩ ফেব্রুয়ারি তাকে অভিযুক্ত করার সুপারিশ করে পুলিশ। কেস ১০০০ নামের প্রথম তদন্তে বলা হয়, নেতানিয়াহু রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নিয়েছিলেন। তাদের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার ডলার মূল্যের উপহার সামগ্রী গ্রহণ করেছেন নেতানিয়াহু।

কেস ২০০০ নামে দ্বিতীয় তদন্তে বলা হয়, তেল আবিবের একটি পত্রিকার প্রকাশক আরনোন মোজেসকে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন তিনি। ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়থ আহরনোথে নিজের পক্ষে ইতিবাচক সংবাদ প্রকাশের জন্য একটি চুক্তি করার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। এর বিনিময়ে সংবাদপত্রটির প্রতিদ্বন্দ্ব্বী পক্ষ ইসরায়েল হায়োমকে কোণঠাসা করতে সহায়তা করবেন বলে প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর কেস ৪০০০ এ বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved