1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

আসছে হৃদয়ের নতুন গান ‘অচেনা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১২৭ Time View

করোনাভাইরাসের ঘরবন্দী সময়েও ব্যতিক্রম কণ্ঠশিল্পী হৃদয় খান। বাসায় বসেই নতুন নতুন গান তৈরির কাজ করছেন নিয়মিত। গেল ঈদে ‘আবারও’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছেন হৃদয়। মালিহা তাজনীন তানির লেখায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। এটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

গানটির রেশ না কাটতেই ফের নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। নতুন এ গানটির শিরোনাম ‘অচেনা’। আরিফ মোতাহারের লেখায় এ গানটিরও সুর, সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান। গানটি আগামী কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, গানটি আমার পরিচালিত প্রথম শর্টফিল্ম ট্রাপডের জন্য তৈরি করা হয়েছে। গানটি নিয়ে আমি আশাবাদী। এই গানটিও আমার চ্যানেলেই প্রকাশ পাবে। তারপর কিছুদিন বিরতি নিয়ে ফিল্মটিও মুক্তি দেব ইউটিউবে।

জানা গেছে, সেই গানের দৃশ্যায়নে হৃদয়ের সঙ্গে আমেরিকা প্রবাসী অভিনেত্রী মোনালিসা পারফর্ম করেছেন। ফিল্মটির কেন্দ্রীয় দুটি চরিত্রে হৃদয় ও মোনালিসাকে দেখা যাবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved