1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

আল আকসা চত্বরে বিক্ষোভের ডাক হামাসের

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View
মসজিদুল আকসা

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণের প্রতিবাদে ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর এলাকার সাধারণ ফিলিস্তিনিদের বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। শুক্রবার (১৩ অক্টোবর) বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে পবিত্র আল আকসা মসজিদ চত্বরের নাম উল্লেখ করেছে হামাস।

গত ৭ অক্টোবর (শনিবার) ভোররাতে ইসরাইলে অতর্কিতে হামলা ও অনুপ্রবেশ করে হামাসের যোদ্ধারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ওই দিনই বিমান হামলা শুরু করে ইসরাইলের বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলা হয়েছে। দুই পক্ষের যুদ্ধে শনিবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন এক হাজার ৩ শতাধিক, আর গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন ১ হাজার ৫ শতাধিক মানুষ।

শুক্রবারের বিবৃতিতে আল আকসা চত্বরে বিক্ষোভের পাশাপাশি ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের লড়াইয়ের আহ্বানও জানিয়েছে হামাস।

২০২১ সালের মে মাসে আল আকসা চত্বরে বিক্ষোভ ও তার জেরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত ঘিরে যুদ্ধে জড়িয়ে পড়েছিল হামাস ও ইসরাইল। ১১ দিন পর্যন্ত স্থায়ী হওয়া সেই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল মিসরের মধ্যস্থতায়।

তার দুই বছর অতিক্রান্ত হওয়ার পর শনিবার (৭ অক্টোবর) ফের ইসরাইলে হামলা চালিয়েছে হামাস।

উল্লেখ্য, মুসলিমদের কাছে মক্কার কাবা ও মদিনার মসজিদের নববির পর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। আবার এই মসজিদ চত্বরের অদূরেই অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved