1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

আলোকিত এম ফজলুর রহমানকে যুক্তরাষ্ট্র আ’লীগের সভাপতি হিসেবে চান নেতা-কর্মীরা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। বাংলাদেশ বিনির্মানে যার রয়েছে অন্যতম বিশাল অবদান।

শুরুটা হয় ছাত্র অবস্থায়। ১৯৬৯ সালে গনঅভুথ্যানের সময় গাজীপুরের কাপাসিয়া হাইস্কুল থেকে মিটিং শেষ করে ফেরার পথে গ্রেফতার হন। সেই থেকে লড়াকু জীবন শুরু।

পাকিস্তানী হানাদারদেও বিরুদ্ধে যুদ্ধ করতে দেশ মাতৃকার টানে ঝাপিয়ে পড়েন। কাপাসিয়া কোম্পানীর সেকেন্ড ইন কমান্ড হয়ে অকুতোভয় সৈনিক হয়ে লড়েছেন এম ফজলুর রহমান।

দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ বিনির্মানে নিজেকে সপে দেন। ৭৩ সালে জাসদকে প্রতিহত করতে মুজিববাদী ছাত্রলীগে যোগ দিয়ে নিজেকে শানিত করতে থাকেন।

৭৫ সালে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ঢাকা বিশ^বিদ্যালয়ে প্রতিবাদ মিছিল বের করলে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হন এবং ২২ দিন নির্যাতনের পর তাঁকে সিভিল কোর্টে স্থানান্তর করা হয়।

পরে জামিনে বের হয়ে ১৯৭৯ সালে জার্মানিতে নির্বাসিত হন। সেখানে ইউনিভার্সিটি হসপিটাল বনে ৮ মাস চিকিৎসাধীন ছিলেন।

১৯৮১ সালে সামরিক শাসক জেনারেল জিয়া জার্মানিতে গেলে ৫০০ প্রবাসী নিয়ে জিয়ার ৫০ গজের মধ্যে বিক্ষোভ করে বঙ্গবন্দু হত্যার বিচার দাবী করি।

১৯৮৭ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আসলে এলমহার্স্টে আমার বাসায় যুক্তরাস্ট্র আওয়ামীলীগ গঠন করা হয়। ঐ কমিটিতে নুর ইসলাম অনু সভাপতি, এম সালামকে সাধারণ সম্পাদক এবং এম ফজলুর রহমানকে সহ-সভাপতি করা হয়।

স্বৈর শাসক এরশাদ, জিয়া ও খালেদা জিয়ার স্বেচ্ছা শাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেসম্যানদেও কাছে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগকে সাথে নিয়ে স্মারকলিপি দেয়াসহ নানা গুরুত্বপূর্ন কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি।

বিএনপির দু:সাশনের বিরুদ্ধে স্টেট ডিপার্টমেন্টোর সামনে ৩ হাজার বাংলাদেশীকে সাথে নিয়ে বিক্ষোভ করেন এই অকুতোভয় এবং কুশলী আওয়ামী লীগ নেতা।

২০০৪ সালে ফজলুর রহমানের একক প্রচেষ্টায় ডেমোক্রেট পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী জন কেরির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠকের ব্যাবস্থা করেন ফজলুর রহমান। বৈঠকটি হয় ফ্লোরিডার বোকা রাটন শহরে।

১/১১ এর সময় দেশরত্ন শেখ হাসিনা গ্রেফতার হলে জাতি সংঘের সামনে মিছিল করা থেকে শুরু করলে সেই সময় জেনারেল মইন ইউ আহমেদ ফ্লোরিডায় আসলে উনার অবস্থানের সামনে বিক্ষোভ মিছিল করা এবং শেখ হাসিনার মুক্তি দাবী করা হয়।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় যুক্তরাস্ট্রে তারঁ দূর্দান্ত ভূমিকায় ১৯টি অনুষ্ঠান আয়োজন করা হয়।

পুরো জীবনটা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামীলীগের জন্য উৎসর্গ করেছেন।

চার দশকের বেশী সময় প্রবাসে আওয়ামী লীগ ও দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। আওয়ামী লীগের জন্য যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন লবিং থেকে শুরু করে নানাভাবে সংগঠনের জন্য কাজ করছেন।

আওয়ামী লীগের দুর্দিনের এই কান্ডারিকে যুক্তরাষ্ট্রের সর্বোস্তরের নেতা-কর্মীরা আগামী দিনে যুক্তরাষ্ট্রের সভাপতি হিসেবে দেখতে চান।

সুযোগ পেলে নিজেকে আওয়ামী লীগের জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে কাজ করতে চান বলে জানান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved