1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

আ’লীগের ২১তম কাউন্সিল: আমন্ত্রণ পেলেন বিএনপির যে চার নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ১২০ Time View
ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল শুক্রবার শুরু হচ্ছে। এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়ে বিএনপির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে দলটি। সম্মেলনের আগের দিন বৃহস্পতিবার আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

বিএনপির জ্যেষ্ঠ চার নেতাকে আওয়ামী লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, আগামীকাল আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিএনপি নেতাদের নামে কার্ড পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ শিপুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সম্মেলনের আমন্ত্রণপত্র নিয়ে আসেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এ সময় আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহতথ্যবিষয়ক সম্পাদক রিয়াউদ্দিন নসু।

সম্মেলনে বিএনপির চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। এর চাই নেতার নামে কার্ডগুলো দেয়া হয়েছে বলে জানান শায়রুল।

সম্মেলনে বিএনপির কোনো প্রতিনিধি যাবে কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান শায়রুল কবির খান। বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আওয়ামী লীগের কাউন্সিল।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুদিনব্যাপী এই কাউন্সিল শুক্রবার বিকাল ৩টায় উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved