1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

আলিয়াকে কিস করা বিরক্তিকর: সিদ্ধার্থ মালহোত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৮৪ Time View

বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা এবং মডেল সিদ্ধার্থ মালহোত্রা। ১৮ বছর বয়সে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ২০১০ সালে করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে মাই নেম ইজ খান চলচ্চিত্রে কাজ করেন। ২০১২ সালে করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ারে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে তার অভিষেক হয়। এই সিনেমায় অভিনয়ের সুবাদে তিনি ফিল্মফেয়ার এওয়ার্ড ফর বেস্ট মেল ডেব্যু মনোনয়ন পান।

আজ স্টুডেন্ট অফ দ্য ইয়ার এর ৮ বছর পূর্ণ হলো। ছবিটি যখন মুক্তি পায় তখন সেটি ভক্তদের মধ্যে বেশ সারা জাগিয়েছিল। ছবিতে কিশোর-কিশোরীদের অনুভূতি, আকাঙ্ক্ষা এবং জটিলতার চিত্র তুলে ধরা হয়েছিলো খুবই সুন্দরভাবে। এছাড়াও ছবিটিতে তিনজন ব্যাক্তির সফলতার চিত্র ফুটিয়ে তোলা হয়।

২০১২ সালে মুক্তি পাওয়া স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিটি তরুণ-তরুণীদের মধ্যে এক অন্যরকম ভালোবাসা জাগ্রত করেছিল। আর সেই সঙ্গে নিজেকে জীবনে সফলতার চূড়ায় নিয়ে যাওয়ার ইচ্ছা বাড়িয়ে দিয়েছিল।

ছবিটিতে একজন নয়, তিন নবাগত তারকা আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেছিলেন করণ জোহর এবং সহ-প্রযোজনা করেছেন গৌরী খান।

এক সাক্ষাৎকারে এই ছবিটির বিষয়ে সিদ্ধার্থ মালহোত্রার কছে জানতে চাওয়া হয়েছিলো যে, শ্যুটিং চলাকালীন তার সবচেয়ে অদ্ভুত মুহুর্ত কোনটি ছিলো? সিদ্ধার্থ বলেন, সেটি ছিলো তার এবং আলিয়া ভাটের মধ্যে চুম্বনের দৃশ্যটি। কারণ এর জন্য তাকদেরকে অনেক রিহার্সাল করতে হয়েছিলো, যা খুবই অদ্ভুত ছিলো।

তিনি হাসতে হাসতে বলেন আমরা কেউই বুঝতে পারিনি কিস করারও টেকনিক রয়েছে। কিস করার সময় তাদের মাথা, ঠোঁট এবং নাকের পজিশন কেমন থাকবে তাও বিবেচনা করতে হয়েছিলো। সিদ্ধার্থ বলেন, একটা সময় পর আলিয়াকে কিস করাটা বিরক্তিকর হয়ে উঠেছিল!

অভিনেতা একই সাক্ষাত্কারে বলেন যে, তিনি দীপিকা পাড়ুকোনকে অন-স্ক্রিনে কিস করতে পছন্দ করবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved