১৯৯৩-তে মাউরিসিও পচেত্তিনোর বয়স যখন মাত্র ২১ বছর, সেসময় দিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলেছিলেন তিনি। আর্জেন্টাইন লিজেন্ড ম্যারাডোনা এখন নিজ দেশে জিমনাশিয়ার কোচ।
আর পচেত্তিনো টটেনহ্যাম কোচের চাকরি হারিয়ে বেকার। অলস সময়ে দেশে ফিরে গেছেন ছুটি কাটাতে। সেখানেই ম্যারাডোনার সঙ্গে দেখা। ৪৭ বছরের কোচ পচেত্তিনো ম্যারাডোনার সঙ্গে দেখা হতেই স্মৃতিকাতর হয়ে পড়েন।
নতুন চাকরির খোঁজে আছে এই আর্জেন্টাইন। আর্সেনাল সম্প্রতি কোচ উনাই এমেরিকে বরখাস্ত করায় পচেত্তিনোর গানারদের শিবিরে যোগ দেয়ার গুঞ্জন রয়েছে। বেশিদিন বেকার না থেকে সহসা কোনো ক্লাবে ভিড়ে যেতে চান এই আর্জেন্টাইন। খবর যুগান্তর।