1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য নারায়ণগঞ্জে গ্রেপ্তার: ১০ দিনের রিমান্ড মঞ্জুর

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫০ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মায়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লি আবাসিক এলাকার ভূমিপল্লি টাওয়ার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে নগদ ২১ লক্ষ ৩৯ হাজার ১’শত টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাতবযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালত দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।



গ্রেপ্তারকৃতরা হলো- মায়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসাঃ আসমাউল হোসনা (২৩), হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)। এদিকে র‌্যাব-১১ এর আরেকটা টিম ময়মংসিংহের সদর থানাধীন নতুন বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (এআরএসএ) আরও ৪ জনকে গ্রেফতার করেছে। তবে তাদের নাম পাওয়া যায়নি।



প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায়, আরাকান রোহিঙ্গা বিদ্রোহী স্যালভেশন (এআরএসএ) এর গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।



সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, র‌্যাব-১১ সদস্যরা গ্রেফতারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় দুইটি মামলায়। দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।



এদিকে আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত দুই মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved