1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

আরও একটি বড় তেলক্ষেত্র পেয়েছে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ১০২ Time View

ইরানের জাতীয় তেল কোম্পানি বা এনওআইসি চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই নতুন আরেকটি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিতে যাচ্ছে।

আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তানপ্রদেশে নতুন তেল খনিটির সন্ধান পাওয়া গেছে। খবর রয়টার্সের।

ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল গত মাসে।

এর পর নতুন আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে। মঙ্গলবার এনওআইসির অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তনপ্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে, যা নামাভারন তেলক্ষেত্রের সমান।

ইরানের বিশেষজ্ঞদের প্রচেষ্টায় গত মাসে নামাভারন তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র।

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ গত মাসে নামাভারন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন।

ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত এবং সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved