গ্রীষ্ম মানেই দেশীয় নানা ফলের সমারহ। এর মধ্যে ফলের রাজা আম সবারই পছন্দের তালিকায় রয়েছে। পাকা বা কাঁচা সব অবস্থায়ই এটি খাওয়া হয়। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আম ভিটামিন এ, বিটা ক্যারোটিন, আলফা-ক্যারোটিন এবং বিটা-ক্রিপ্টোক্সানথিন সমৃদ্ধ। যা আপনার চোখ ভালো রাখতে সহায়তা করবে। আমে থাকা পটাশিয়াম হার্ট এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও আমে রয়েছে পানি এবং ডায়েটরি ফাইবার। যা হজমের জন্য খুবই ভালো। তবে জানেন কি কখন আম খাওয়ার সঠিক সময়? জেনে নিন-
> দুপুর বা রাতের খাবারের পর আম খাওয়া ঠিক না। কারণ আম নিজেই পরিপূরক খাবারের কাজ করবে। দ্রুত পেট ভরাবে।
> সকালে এবং বিকালে আম খাওয়া বেশি ভালো। এটি আপনার পুরো এক সময়ের খাবারের চাহিদা মেটাবে।
> যারা ওজন কমাতে চান। তাদের আম কম খাওয়াই ভালো। তবে নিয়ন্ত্রিত পরিমাণ খেলে আম ওজন বাড়াতে পারে না।
> আমে চিনির মাত্রা বেশি থাকায় ডায়াবেটিস রোগীরা এটি এড়িয়ে চলবেন। তবে অল্প পরিমাণ আম ডায়াবেটিস রোগীরা খেতেই পারেন। কারণ আমে থাকা অন্যান্য পুষ্টি উপাদান শরীর ভালো রাখতে সহায়তা করবে।
> আম জুস করে না খেয়ে টুকরো অবস্থায় খান। জুস করার ফলে আমের ফাইবার এবং পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া,ডেইলি-বাংলাদেশ ডটকম।