1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

আমেরিকায় অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হলেন বাংলাদেশী বংশোদ্ভুত এনায়েত

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১২ Time View

অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদন্নোতি পেয়েছেন সৈয়দ এনায়েত আলী। তিনিই বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক যিনি প্রথম এই কৃতিত্ব অর্জন করেছেন। স্থাপন করেছেন নতুন দৃষ্টান্ত। ১৯৮৮ সালে বাংলাদেশের এ কৃতি সন্তান বডি বিল্ডিংয়ে হেভিওয়েট মিস্টার বাংলাদেশ নির্বাচিত হন।

সৈয়দ এনায়েত আলী ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০২ সালে তিনি অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০০৯ সালে অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদন্নোতি পেয়েছেন তিনি। নিজের কর্মদক্ষতায় ২০২১ সালে অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন এই পুলিশ কর্মকর্তা।



এনায়েত আলী বর্তমানে কুইনস নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টে কর্মরত। বর্তমানে তিনি বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপার করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাপা’র মিডিয়া লিয়াজো অফিসার জামিল সরোয়ার জানান, সৈয়দ এনায়েত আলীর এই সাফল্যে আরো অনেক বাংলাদেশী অনুপ্রানিত হয়ে অক্সিলারি পুলিশ অফিসার হিসেবে যোগদান করবেন।

সংগঠনটির প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারী ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন তাকে।



এইসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লা, বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো-ট্রেজারার অফিসার জসীম মিয়া, বাপা’র ট্রাস্টি সার্জেন্ট আঃ লতিফ, বাপা’র সদস্য অফিসার ইরফানসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত: নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারী সার্ভিস, প্রায় ১১০ জন বাঙ্গালী ভলান্টারী সার্ভিস করছেন কমুনিটিকে সাহায্য করার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved