1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

আমি ও পরীমনি ঠিকঠাক আছি: রাজ

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

‘আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’ সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ। চিত্রনায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে? প্রশ্নটি সবার।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমার যা ঘটেনি, তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে ও দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’

এর আগে পরীমনি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’

দাম্পত্য জীবনে টানাপোড়েনের কারণে গত মাস তিনেক ধরে আলাদা থাকছেন রাজ ও পরীমনি। এই দম্পতির সন্তান রাজ্যের প্রথম জন্মদিন উপলক্ষ্যে গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজের দেখা মেলেনি। অবশ্য তার আগের রাতে ছেলেকে দেখতে গিয়েছিলেন তিনি। শোনা যায়- ওই দিন রাজ বাসায় গেলে পরীমনি পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাজের মুখ দেখতেও অনীহা দেখান তিনি।

এদিকে গত সপ্তাহে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে রাজ-পরীর ছেলে রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। সেখানেই দেখা হয় রাজ ও পরীর, একসঙ্গে ছবিও তোলেন তারা। অনেকেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই দম্পতিকে পুনর্মিলনীর শুভেচ্ছা জানান।

কিন্তু তার একদিন পরই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রাজ ও পরীমনি। এর মধ্যে পরীমনি জ্বর নিয়ে এবং রাজ মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের হাসপাতালে ভর্তির বিষয় নিয়ে গুঞ্জনও ছড়ায়। যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved