1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

আমার বউ অন্য কারো সঙ্গে প্রেম করছে: যশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১২৮ Time View

অভিনেতা যশ দাশগুপ্তের ‘বউ’ নাকি অন্য কারো সঙ্গে প্রেম করছেন। আর তা স্বীকার করছেন যশ নিজেই! যশের বউ কে? অন্য ‘কেউ’টি-ই বা কে?

যশের নতুন ছবি ‘এস ও এস কলকাতা’র এক বিহাইন্ড দ্য সিন ভিডিও ঘিরেই যত রহস্য। সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দেওয়ালে টাঙানো এক ছবির দিকে আঙুল তুলে যশ বলছেন, ওই যে আমার বউ অন্য কারো সঙ্গে প্রেম করছে। ছবিতে কে? ভাল করলে লক্ষ করলে দেখা যাবে, ছবিতে পাশাপাশি বর-বউয়ের সাজে বসে আছেন অঙ্কুশ এবং মিমি।

তার মানে মিমি চক্রবর্তীই যশের ‘বউ’? আর অঙ্কুশের সঙ্গে বর্তমানে তিনি ‘প্রেম’ করছেন? না, ঘাবড়ানোর কিছু নেই। ঐন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের সম্পর্কে মোটেই চিড় ধরেনি। মিমি-ও আপাতত সিঙ্গলই। ‘এসওএস কলকাতা’ ছবিতে মিমি যশের স্ত্রীর ভূমিকায়।

এদিকে পার্পল মুভি টাউন, মানে যেখানে ছবিটির শুটিং হচ্ছে, সেখানে দেওয়ালে অনেক ছবির মাঝে টাঙানো রয়েছে মিমি-অঙ্কুশের কোনো এক সিনেমা থেকে নেয়া ছবিটিও। আর তাতেই নেহাত মজার ছলে মিমির অনস্ক্রিন বরের মন্তব্য, বউ নাকি পরকীয়ায় ব্যস্ত। যশের কথা শুনে মিমির হাসি থামেই না।

ছবিতে মিমি-যশ ছাড়াও রয়েছেন নুসরাত জাহান, এনা সাহাও। এনা আবার ছবিটির প্রযোজকও বটে। রিল লাইফেও যে তাদের সবার কেমিস্ট্রি একেবারে জমে ক্ষীর তা বেশ ভালই আঁচ করা যাচ্ছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved