নিজের একমাত্র ছেলে জয়কে অনেকেই অনেকভাবে গালাগাল করেন বলে মন্তব্য করেন ঢালিউড সিনেমার অন্যতম পরিচিত নায়িকা অপু বিশ্বাস। এ প্রসঙ্গ উল্লেখ করে জয়কে গালি না দেয়ার জন্য সবাইকে বারবার অনুরোধ জানান অপু।
অপু বলেন, জয় এখন অনেক ছোট। ছোট বাচ্চারা ফেরেশতাদের মতো। কারো সন্তানকে মায়ের সামনে যদি কেউ গালি দেয় সত্যি সেটা সেই মায়ের জন্য দুঃখজনক। জয় আমার আর শাকিবের সন্তান। ছোট্ট একটা শিশু। ওর মানসিক বিকাশের সময় যদি কেউ গালি দেয় তাহলে সেটা সত্যিই আমার এবং আমার সন্তানের জন্য খুবই মর্মাহত বিষয়।
তিনি আরো বলেন, আমার ছেলেকে দয়া করে গালি দিবেন না। আমাকে গালি দেন যত খুশি। আমি কিছু মনে করব না।
উল্লেখ্য, ঢালিউড সিনেমার অন্যতম পরিচিত নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় জয়ের।খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।