1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

আমার কুশপুত্তলিকা পোড়াও, জনগণের সম্পদ নয়: মোদি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৯০ Time View
দিল্লিতে বিজেপির নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এনডিটিভি।

নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে চলা আন্দোলনের তীব্র সমালোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে ‌’পার্লামেন্টের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদানের’ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, পোড়াতে চাইলে আমার কুশপুত্তলিকা পোড়াও। কিন্তু জনগণের সম্পদ পুড়িয়ে ধ্বংস করা ঠিক হচ্ছে না।

দিল্লিতে বিজেপির নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে আজ রবিবার কথাগুলো বলেন তিনি। তিনি আরও বলেন, মানুষের সমস্যার কথা শুনেও ব্যবস্থা না নেয়া আমাদের (বিজেপি) স্বভাবে নেই। আমরা সবার কথা শুনতে চাই।

এদিকে আসামের ‘ডিটেনশন সেন্টার’ প্রসঙ্গ তুলে মোদি বলেন, এ ধরণের কাল্পনিক কথা ছড়াচ্ছে কংগ্রেস ও নকশাল বাহিনী। এ সময় দেশের তরুণদের উদ্দেশ্যে মোদি বলেন, কান কথা না শুনে আইন পড়া উচিত তরুণদের। আর ডিটেনশন সেন্টারের এই ধারণা ছড়িয়ে ফাঁদ তৈরি করছে কংগ্রেস ও নকশাল বাহিনী। তাদের ফাঁদে পড়া উচিত হবে না। এটি একটি মিথ্যা তথ্য যা জাতিকে বিভক্ত করছে। এনডিটিভি, ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved