1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

আমার উচ্চারণ নিয়েও ঠাট্টা করা হয়েছে: দীপিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১১৯ Time View
বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। যিনি এই সময়ের সবচেয়ে বেশি আয় করা নায়িকাদের মধ্যে একজন। তবে তার এই প্রাপ্তি এতটা সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে অনেক ঠাট্টা ও বিদ্রূপের শিকার হতে হয়েছে তাকে।

২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। ফারাহ খান পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যায় তাকে। কিন্তু প্রথম সিনেমাটিতে সাফল্য পেলেও তাকে নিয়ে সমালোচনাও হয়।

এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেন, মডেলিং জগতে কয়েক বছর চড়াই উতরাই পার করে সিনেমাতে অভিনয়ের সুযোগ পাই। মাত্র ১৯ বছর বয়সে ওম শান্তি ওম সিনেমায় অভিনয় করি। পুরো সিনেমাতেই শাহরুখ ও ফারাহ খান আমাকে আগলে রেখেছেন এবং সঠিক দিক নির্দেশনা দিয়েছেন।

এই অভিনেত্রী আরো বলেন, ২০০৭ সালে যখন সিনেমাটি মুক্তি পেলো, অনেক মানুষের ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। কিন্তু এক শ্রেণির মানুষ আমার কাজের সমালোচনা করেছে- ওহ সে মডেল, অভিনয় করতে পারেন না। আমার উচ্চারণ নিয়েও ঠাট্টা করা হয়েছে। আমাকে এবং আমার কাজ নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। সত্যটা হলো, এগুলো খুবই কষ্টদায়ক ছিল। স্বাভাবিকভাবেই ২১ বছর বয়সে এগুলো আপনার ওপর প্রভাব ফেলবে। তবে সৌভাগ্যক্রমে আমার ভিত্তি অনেক মজবুত ছিল এবং এই সমালোচনাগুলোর মোকাবিলা করেছি। এগুলো আমাকে আরো কঠোর পরিশ্রম এবং উন্নতি করার শক্তি জুগিয়েছে।

বর্তমানে দীপিকার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। সকুন বাত্রার একটি সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে তাকে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘৮৩’। সিনেমাটিতে ভারতীয় ক্রিকেটার কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved