1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

আবেদন বাড়ায় ২০ লাখ টাকা দেবেন অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৭৪ Time View

করোনাভাইরাসের প্রকোপ শুরু থেকে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। ঈদে অসচ্ছল ৫০০ জন ভক্তকে ১০ লাখ টাকা ভাগ করে দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এরই মধ্যে ভক্তদের আবেদন বেড়ে সাড়ে ছয় হাজারের বেশি হওয়ায় ১০ লাখ টাকা বাড়িয়ে মোট ২০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, আমার ফ্যানদের জন্য সুখবর। ২০ লাখ টাকা দেয়া হবে ২৬ রোজায়। আমার জাকাত ফান্ড থেকে ২০ লাখ টাকা দেয়া হবে। ঘোষণা দেয়ার পর এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি আবেদন পড়েছে, যে কারণে আমি আরো ১০ লাখ টাকা যুক্ত করেছি।

এর আগে এ বিষয়ে অনন্ত জলিল বলেন, করোনার শুরু থেকেই আমি চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। যারা লজ্জায় কারো কাছে চাইতে পারেন না, তারাও আমার কাছে জানিয়েছেন সমস্যার কথা। আমি চেষ্টা করেছি সবার পাশে দাঁড়াতে। আমার কিছু ভক্ত রয়েছেন, যারা অসচ্ছল। তারাও আমার ফ্যান গ্রুপে কমেন্টে সাহায্য চেয়েছেন। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

কীভাবে এই টাকা ভক্তরা পাবেন, জানতে চাইলে অনন্ত বলেন, ‘Ananta-Borsha’s Fan Club-এ একটি ফরম দিয়েছি। সেটা পূরণ করে দেবেন তারা। সেখান থেকেই আমরা নির্ধারণ করব। এখন অনলাইনের যুগ। টাকা ঘরে বসেই পেয়ে যাবেন সবাই।

অনন্ত জলিল বলেন, অসচ্ছল মানুষের জন্য যারা এসেছেন, তাদের ধন্যবাদ। আমি সবাইকে বলব, মহামারি হাজার বছরে একবার আসে। চাইলেও সব সময় আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। আর মানুষেরও আপনার কাছে চাওয়ার প্রয়োজন পড়বে না। তাই সবাই নিজের সাধ্যমতো পাশের মানুষটিকে সহযোগিতা করুন।

তিনি বলেন, আমি দিচ্ছি, আমি জানি, এমন সব মানুষ সাহায্য নিচ্ছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এদের সবাই দুস্থ নয়, বেশির ভাগই করোনাকালীন পরিস্থিতির শিকার। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন।

এদিকে, সবকিছু ঠিক থাকলে আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে অনন্ত জলিলের সিনেমা ‘দিন- দ্য ডে’। এটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। হলিউডি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে বর্ষাকে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved