1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

আবিদ-মাসুদকে সম্মান জানাল আইসিসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৯৭ Time View
করাচি টেস্টে জোড়া সেঞ্চুরি করে অর্নাস বোর্ডে নাম লেখালেন পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলী। ছবি: টুইটার।

টেস্ট অভিষেকের পর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন আবিদ আলী। বিশ্বের নবম এবং পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়ায় আবিদ আলীকে সম্মান জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শ্রীলংকার বিপক্ষে রাওয়ালপিন্ডি এবং চলতি করাচি টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা আবিদ আলীকে সম্মান জানিয়ে আইসিসি তাদের ভেরিফায়েড পেজ থেকে টুইট করে।

শুধু আবিদ আলীই নয়, করাচি টেস্টে উদ্বোধনীতে পাকিস্তানের হয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ২৭৮ রানের জুটি গড়েন আবিদ আলী ও শান মাসুদ।

এর আগে ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করাচিতে পাকিস্তানের হয়ে টেস্টে ওপেনিং জুটিতে ২৯৮ রান করেছিলেন আমির সোহেল ও ইজাজ আহমেদ। প্রথম ইনিংসে তারা জোড়া সেঞ্চুরি তুলি নিয়েছেন। ১৬০ রান করেছিলেন আমির সোহেল। আর ১৬১ রান করে আউট হন ইজাজ আহমেদ।

টেস্টে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে আবিদ আলী ও শান মাসুদের গড়া ২৭৮ রানের জুটির রেকর্ড নিয়েও টুইট করেছে আইসিসি।

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন আবিদ আলী। এ তারকা ক্রিকেটার বিশ্বের নবম এবং প্রথম পাকিস্তানি হিসেবে ক্যারিয়ারের শুরুর দুই টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের অভিজাত ক্লাবের সদস্য হয়েছেন।

শনিবার করাচি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে জোড়া সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও শান মাসুদ। উদ্বোধনী জুটিতে তাড়া ২৭৮ রান যোগ করেন। এই জুটিতেই ক্যারিয়ারের ১৯তম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শান মাসুদ। ১৯৮ বল খেলে ৭টি চার ও তিন ছক্কায় ১৩৫ রান করে ফেরেন ৩০ বছর বয়সী এ ওপেনার।

এরপর অধিনায়ক আজহার আলীর সঙ্গে তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন আবিদ আলী। আগের টেস্টে রাওয়ালপিন্ডিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন আবিদ আলী।

অভিষেক টেস্টে ১০৯ রান করা পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান করাচিতে চলমান টেস্টেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। অভিষেকের পর বিশ্বের নবম এবং পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই টেস্টে টানা সেঞ্চুরির ইতিহাস গড়েছেন আবিদ আলী। করাচিতে ২৮১ বল খেলে ২১টি চার ও এক ছক্কায় ১৭৪ রান করেন আবিদ আলী।

দলীয় ৩৫৫ রানে আবিদ আলী সাজঘরে ফেরার পর তৃতীয় দিনের শেষ বিকালে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েন আজহার আলী ও পাকিস্তান সেরা ব্যাটসম্যান বাবর আজম। ৭৭ ও ২২ রানে অপরাজিত রয়েছেন আজহার আলী ও বাবর আজম। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৯৫ রান। তৃতীয় দিন শেষে স্বাগতিক পাকিস্তানের লিড ৩১৫ রানে।

পাকিস্তান: ১ম ইনিংস- ১৯১/১০ (আসাদ শফিক ৬৩, বাবর আজম ৬০) এবং ২য় ইনিংস- ৩৯৫/২ (আবিদ আলী ১৭৪, শান মাসুদ ১৩৫, আজহার আলী ৫৭*, বাবর আজম ২২*)।

শ্রীলংকা: ১ম ইনিংস- ২৭১/১০ (চান্দিমাল ৭৪, দিলরুয়ান পেরেরা ৪৮; শাহীন আফ্রিদি ৫/৭৭, মোহাম্মদ আব্বাস ৪/৫৫)।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি ড্রয়ে মীমাংসা হয়। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved