1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

আবারো শুরু নেতানিয়াহুর দুর্নীতির বিচারকার্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৬৪ Time View

আবারো শুরু হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার কার্যক্রম। রবিবার জেরুজালেম জেলা আদালতে তার বিচার কাজ শুরু হয়।

দ্বিতীয় দফার এ শুনানিতে নেতানিয়াহু ও অন্যান্য আসামিদের উপস্থিতি বাধ্যতামূলক ছিল না। তবে শুনানির শুরুতে নেতানিয়াহুর আইনজীবী ইয়োসি সেগেভ করোনা ভাইরাসের কারণে আদালতের কাছে স্থগিতাদেশ চান। তিনি বলেন, মাস্ক পরিহিত অবস্থায় আমরা কোনো সাক্ষীদের তদন্ত করতে পারি না। আলোচনার সময় বিচারকরা শুনানির সময়সূচি নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে।

ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগে তিনটি পৃথক মামলায় চলতি বছরের ২৪ মে থেকে নেতানিয়াহুর বিচার শুরু হয়। ইসরাইলে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা এই নেতা করোনাভাইরাস সঙ্কট যথাযথভাবে সামলে উঠতে না পারায় জনতার ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হচ্ছেন।

এদিকে শনিবার জেরুজালেমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে ও সারা দেশের প্রধান প্রধান সড়কের সংযোগস্থলে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হলে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved