1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

আবারো বলিউডে শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় প্রযোজক অনিল সুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৫৭ Time View

আবারো বলিউডের মৃত্যুর খবর৷ গত এক মাসেরও বেশি সময় ধরে বলিউডে নক্ষত্রপতন হয়ে চলেছে৷ ইরফান খান, ঋষি কাপুর, ওয়াজিদ খান, বাসু চট্টোপাধ্যায়ের পরে এবার মারা গেলেন অনিল সুরি৷ 

বৃহস্পতিবার রাতে ৭৭ বছর বয়সে মারা যান তিনি। অনিল সুরির ভাই রাজীব সুরি মৃত্যুার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন- দাদার গত ২ জুন অনিল সুরির জ্বর হয়েছিল, পরের দিনই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল৷ পরে লীলাবতী ও হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন৷ কিন্তু হাসপাতালে কোনো বেড ছিলনা৷ তাই ফিরে যেতে হয়েছিল ৷ এরপরে বুধবার তাকে পুরসভার হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ বৃহস্পতিবারে ভেন্টিলেশনে রাখা হয়েছিল আর তারপরেই মারা যান তিনি।

কিংবদন্তি শিল্পী রাজকুমার ও রেখা অভিনীত কর্মযোগী ও রাজ তিলক ছবির প্রযোজনা করেছিলেন অনিল সুরি৷

গত ৩১ মে সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান প্রয়াত হয়েছেন, মৃত্যুকালে তার বয়স মাত্র ৪২ বছর হয়েছিল৷ একের পর এক মৃত্যু সংবাদে বলিউডে শোকগ্রস্ত হয়েছে৷ মন হয়েছে ভারাক্রান্ত, খারাপ লাগার সীমা পরিসীমা ব্যক্ত করার ভাষা নেই বলিউডের শিল্পী থেকে কলা কুশলীদের ৷ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved