1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আবারো নির্বাচিত হওয়ার জন্য চীনের সাহায্য চেয়েছেন ট্রাম্প!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১০৪ Time View
ট্রাম্প-শি জিনপিং। ছবি: সংগৃহীত।

২০২০ সালের আসন্ন মার্কিন নির্বাচনে পুনরায় জয়ী হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে সাহায্য চেয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। দ্য রুম হয়ার ইট হ্যাপেন শিরোনামে বল্টনের লেখা নতুন বইটিতে ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

বইটিতে বল্টন দাবি করেন, গত বছরের জুনে ওসাকা শহরে জি২০ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শি যুক্তরাষ্ট্রে থাকা চীনের সমালোচকদের নিয়ে ট্রাম্পের কাছে নালিশ করেন। ট্রাম্পও বৈঠকের এক পর্যায়ে নির্বাচনে জয়ী হওয়ার জন্য শি জিনপিং’র কাছে সাহায্য চান। এছাড়া চীনের উইঘুর মুসলমানের ওপর নির্যাতনের অভিযোগ নিয়েও ওই বৈঠকে আলোচনা করেন ট্রাম্প এবং শি। জানা গেছে, বৈঠকে শি নিজেদেরকে নির্দোষ দাবি করে জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জন্য ক্যাম্প বানানোর বিষয়টি তুলে ধরেন এবং তাতে সায় দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের দায়িত্ব পালনের সময়ের ঘটনা নিয়ে এ বছর একটি বই প্রকাশের ঘোষণা দেন মার্কিন আগ্রাসী পররাষ্ট্র নীতির সমর্থক বল্টন। ‘দ্য রুম হয়ার ইট হ্যাপেন’ শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি আগামী ২৩ জুন প্রকাশের কথা রয়েছে। তবে তা আটকানোর চেষ্টায় রয়েছে ট্রাম্প প্রশাসন। প্রকাশনাটি আটকাতে গত বুধবার রাতে এক বিচারকের কাছে জরুরি আদেশ চেয়েছে মার্কিন বিচার বিভাগ। এছাড়া জানুয়ারিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে যে বলা হয় বইটিতে অতি গোপনীয় বিষয় রয়েছে। সেগুলো সরিয়ে ফেলতে বলা হলেও তাতে অস্বীকৃতি জানান বল্টন। এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, বইটি নিয়ে অপরাধ জনিত সমস্যায় পড়তে পারেন বল্টন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved