1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

আবারো নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন রাশেদ সীমান্ত

নিজস্ব প্রতিবেদক:]
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৩ Time View

মাত্র হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তরুণ অভিনেতা রাশেদ সীমান্ত। মূলত ঈদ কিংবা কোনো উৎসব ছাড়া নাটকে অভিনয় করেন না এই অভিনেতা। তবে এবার তার ব্যতিক্রম হয়েছে। আগামী ১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি।

করোনা মহামারির প্রসঙ্গ নিয়ে নির্মিত নাটকটির নাম ‘কর্মফল’। আল হাজেনের পরিচালনায় নাটকটি লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন, তানজিকা আমিন, ডা. এজাজ, রিমি করিমসহ অনেকে।

নাটক নিয়ে বলতে গিয়ে লেখক টিপু আলম মিলন বলেন, ‘মা-বাবা আর একমাত্র বোন নিয়ে সুখের সংসার সুমনের। বাড়ির সবাই জীবন সম্পর্কে সচেতন হলেও সুমন একটু বেখেয়ালি। একরকম বাউণ্ডুলেই বলা যায় তাকে। এলাকার চৌরাস্তার মোড়ে চায়ের দোকান, যার মালিক ডা. এজাজ। এই দোকানকে ঘিরেই চলে বন্ধুদের নিয়ে সুমনের আড্ডা, হৈচৈ আর হৈ-হুল্লোড়। হঠাৎ করেই করোনা মহামারি আঘাত হানে পুরো দেশে। তা ছড়িয়ে পড়ে দ্রুত। সুমনদের গ্রামেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করলেও কোনো বালাই নেই তাদের। এসব নিয়ে তারা হাসি-তামাশা করে। তাদের সঙ্গে যোগ দেয় দোকানদার ডা. এজাজ।

সুমনের কোনো বন্ধু হয়ত মাস্ক ব্যবহার করল তো শুরু হলো তার প্রতি নির্যাতন, জরিমানা। এ নিয়ে মা-বাবা ও বোনের সঙ্গেও দ্বন্দ্ব হয়। করোনা বিষয়টিকে একেবারেই উড়িয়ে দেয় সুমন। একদিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন সুমন। কিন্তু বিষয়টি সবার কাছে লুকিয়ে রাখেন। কিন্তু খাবার টেবিলে কাশির শব্দে অবাক হয় সবাই। একরকম আতঙ্ক কাজ করে তাদের মাঝে। এতে প্রচণ্ড বিরক্ত সুমন খাবার না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। শেষে যা হবার তাই হয়। এক করুণ পরিণতির মধ্য দিয়ে শেষ হয় নাটকের কাহিনী।

সুমন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। গত ঈদুল আজহার ৪টি নাটকে অভিনয় করে প্রশংসিত হন রাশেদ সীমান্ত। নাটক ৪টি হলো- রুমান রুনির পরিচালনায় ‘হাটা জামাই’, মিলন ভট্টর পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’, তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’ এবং আল হাজেন পরিচালিত ‘প্রবাসী টাকার মেশিন’।

শৌখিন অভিনেতা রাশেদ সীমান্ত পেশাগত জীবনে বৈশাখী টেলিভিশনের মার্কেটিং ইনচার্জ। দেশ-বিদেশের আপামর বাঙালি দর্শকদের ভালোবাসার কারণেই আজ তিনি একজন জনপ্রিয় অভিনেতার পরিচয় পেয়েছেন। রাশেদ সীমান্ত বলেন, এটা আমার পরম পাওয়া। সবার ভালোবাসা নিয়ে এভাবেই এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved