আবারো ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। শুক্রবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন তিনি। রোজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বান কি মুন ঢাকায় আসবেন। তারপর শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
এর আগে বান কি মু চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এছাড়াও ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও তিনি ঢাকায় এসেছিলেন।