1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আবারও সুশান্ত ইস্যুতে কঙ্গনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৭ Time View
অভিনেত্রী কঙ্গনা রানাউতে। ছবি: সংগৃহীত

বলিউডে যে কোনো বিষয়ে ভীষণ সোচ্চার কঙ্গনা রানাউত। তবে ‘স্বজন পোষণ’ নিয়ে শুরু থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় একাই যুদ্ধ করে চলেছেন তিনি! বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের বিস্ময়কর মৃত্যুর পর থেকে কঙ্গনার কণ্ঠে আগুন লেগেছে। যে আগুনে ছাই হচ্ছে বলিউডের প্রভাবশালী ব্যক্তি থেকে পরিবার।

তবে সামপ্রতিক একটি তথ্য বীরের মঞ্চ থেকে সোজা খাদে ফেলে দিলো ভারতের পদ্মশ্রী পদক পাওয়া এই অভিনেত্রীকে। খবর মিলেছে, সুশান্তর সঙ্গে সিনেমার প্রস্তাব পেলেও সেটি তিনি করেননি নানা অজুহাতে। এই অভিনেত্রী ফিরিয়ে দিয়েছেন হোমি আদাজানিয়া নামের ঐ নির্মাতাকে। যিনি কঙ্গনা-সুশান্তকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।

ঘটনাটি ২০১৬ সালের। ঘটনার চার বছর পর সেই খবরটি এবার ভেসে উঠলো ভারতীয় গণমাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া জানায়, কঙ্গনা তখন ব্যস্ত ছিলেন সাইফ আলি খান ও শহিদ কাপুরকে নিয়ে ‘রেঙ্গুন’ ছবির সেটে। ফলে তখন সুশান্ত আর ইরফান খানকে গুরুত্ব দিতে চাননি বলিউডের এই অভিনেত্রী। যদিও সুশান্তর মৃত্যুর পর প্রায় প্রতিদিনই কঙ্গনা বলছেন, ‘এটা আত্মহত্যা নয়, হত্যা। বলিউডের অবহেলা ও স্বজন-পোষণের মাধ্যমে সুশান্তকে তিল তিল করে হত্যা করা হয়েছে।’

এদিকে সুশান্ত ইরফানকে কঙ্গনার ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘নির্মাতা হোমি আদাজানিয়া কঙ্গনার কাছে গল্পটি শেয়ার করেছেন। গল্প পছন্দও হয়েছে কঙ্গনার। কাস্টিংয়ের কথাও জানলেন নির্মাতা। তবে ‘রেঙ্গুন’-এর পরে হংসল মেহতার একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন—এই কারণ দেখিয়ে কঙ্গনা হোমি-সুশান্তর প্রস্তাব থেকে সরে দাঁড়ান।’

জানা গেছে, কঙ্গনা রনৌত ছবিটি বাতিল করার পর সেটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।

সুশান্তর অকাল মৃত্যুর পেছনে হাত রয়েছে কঙ্গনারও! এখন কঙ্গনা বিরোধীরা এখন এই প্রচারটাই ভাল কাজে লাগাচ্ছেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved