1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

আবারও কনসার্টে ফিরেছে ‘চিরকুট’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৯০ Time View

দীর্ঘ বিরতির পর কনসার্টে অংশ নিতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। বৃহস্পতিবার কক্সবাজারের লং বিচ হোটেলে লাইভ গান গাইবে এই ব্যান্ডটি।

করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই থমকে গিয়েছিল প্রতিটি অঙ্গনের কাজ। অফিস, আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান থেকে শুরু করে সব। ধীরে ধীরে আবার সকল অঙ্গনে কাজ শুরু হলে, সরব হয়ে উঠেছে মিডিয়া মহলও। অল্প পরিসরে শুটিংয়ে ফিরেছেন নির্মাতা-শিল্পীরা। এমনকি, লাইভ কনসার্টের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন শিল্পীমহল।

ব্যান্ডটির ভোকালিস্ট এবং অন্যতম প্রধান সদস্য শারমীন সুলতান সুমি বলেন, ‘স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সকল নিয়ম মেনে যদি অফিস আর অন্য সব কাজ হতে পারে, তবে নিয়ম মেনে কনসার্টও হোক। কারণ, কনসার্ট তো শুধুমাত্র বিনোদন না; কনসার্ট মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একটি বড় জনগোষ্ঠীর জীবিকা অজর্নের জায়গার সাথে সাথে কাজও। তাই আমরা ইনডোর কনসার্টের মাধ্যমে আবারও ফিরছি।’

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন চিরকুট ব্যান্ডের সদস্যরা। এরই মধ্যে কক্সবাজারে পৌঁছেছেন তারা। স্বাস্থ্যবিধি মেনেই পুরো আয়োজন সম্পন্ন হবে বলে আশাবাদ জানান ব্যান্ডের সদস্যারা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved