1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

আবরার হত্যা: ভারতে পালানোর সময় গ্রেফতার সাদাত ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ১১৫ Time View

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার এজাহারভুক্ত আসামি এএসএম নাজমুস সাদাতকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

ইতিপূর্বে আসামি সাদাতকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাদাত বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্র কৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী। তিনি জয়পুরহাট জেলার কালাই থানার কালাই উত্তর পারার হাফিজুর রহমানের ছেলে।

গত সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, আববার হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন সাদাত। গ্রেফতার এড়ানোর জন্য তিনি দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসব চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।

পর দিন রাতে বুয়েট শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

হত্যার ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved