1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর কাছে ১০ ভারতীয় আইএস নারী ও শিশুর আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ১০২ Time View

আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর কাছে রবিবার ৯০০ জন আইএস জঙ্গি ও তাদের পরিবার আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। আত্মসমর্পণ করা অধিকাংশই পাকিস্তানি নাগরিক। এদের মধ্যে ১০ জন ভারতীয় নারী ও শিশুও আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে আফগানিস্তান নিরাপত্তা বাহিনী। আফগানভিত্তিক সংবাদসংস্থা খামা প্রেস ও ভারতীয় পত্রিকা দ্য হিন্দু এই তথ্য দিয়েছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলের প্রদেশ নানগাহারে এই আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর আইএস বাহিনীর একটি ঘাঁটিতে অভিযান চালায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী। ওইদিন ৯৩ জন আইএস জঙ্গি তাদের অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হয়। এদের মধ্যে ১৩ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। পরে রবিবার তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তা বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।

 

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করা ওই ১০ জন ভারতীয় নারী ও শিশু ভারতের কেরালার বাসিন্দা। ২০১৬ থেকে শত শত কেরালার বাসিন্দা আফগানিস্তানের কাবুলে পাড়ি জমিয়েছে। সূত্রমতে, তাদের অধিকাংশই ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং পরবর্তীতে তাদের পরিবার নিয়ে গেছেন সেখানে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved