1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

আফগানিস্তানে সেনা ঘাঁটিতে তালেবানদের হামলা, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১ Time View
ছবি: সংগৃহীত, ফাইল ফটো।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গার্দেজের একটি সেনা ঘাঁটিতে তালেবানদের হামলায় কমপক্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশ সরকারের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল বলেন, এই হামলায় কমপক্ষে পাঁচজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।

জানা গেছে, হামলাকারীরা সেনা ঘাঁটিতে প্রথমে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার চালায়। পরে দুইজন বন্দুকধারী ওই সেনা ঘাটিতে বন্দুক হামলা শুরু করে। ওই সেনা ঘাটি এখন আফগান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি করা হবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আফগান সরকারের ৪৬ সদস্যের একটি কাউন্সিল গঠন করার পরই এই হামলা চালনো হলো। ২০০১ সাল থেকে আফগানিস্তানের সরকার এবং মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে লড়াই করছে তালেবানরা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved