1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

আফগানিস্তানে বিয়ের আসরে মর্টার শেল হামলা, শিশুসহ নিহত ৬

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৭৫ Time View

আফগানিস্তানে একটি বিয়ের আসরে মর্টার শেল হামলায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। শনিবার (২৯ মে) দেশটির উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে স্থানীয় সময় সন্ধ্যায় তাগাব জেলার এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টার শেলের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৬ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন:  ‘গোপনে’ তৃতীয় বিয়ে করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন 

মর্টারের গোলা ছোড়ার জন্য তালেবানকে দায়ী করেছেন দেশটির পুলিশ। যদিও তালেবানের একজন মুখপাত্র অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনী গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে মোতায়েন সব সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনের ওই ঘোষণার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved