1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে অন্তত ৪৮ বিদ্রোহী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬০ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জায়যান প্রদেশে সোমবার একাধিক সংঘর্ষে সরকারি বাহিনী দুই তালেবান কমান্ডারসহ অন্তত ৪৮ বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির প্রাদেশিক সরকারি মুখপাত্র আবদুল মারুফ আজার মঙ্গলবার এ কথা জানান। খবর সিনহুয়া’র।

জানা যায়, সোমবার বিকালে তালেবান জঙ্গিরা কারকিন জেলার ডেনার গ্রামে নিরাপত্তাবাহিনীর এক চৌকিতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে সেনা ও পুলিশসহ সরকারি বাহিনী পাল্টা হামলা চালালে দুই তালেবান কমান্ডার, মোল্লাহ উসমান ও মোল্লা মাজিদসহ ৩৫ জন বিদ্রোহী নিহত হয়। এ সময় বাকিরা পালিয়ে যেতে বাধ্য হয়।

এ যুদ্ধে আরো ২৫ জন বিদ্রোহী আহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা। এছাড়াও এ সময় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও অপর তিন জন আহত হন বলেও জানানো হয়।

এদিকে, আজার নামে একজন কর্মকর্তা আরো নিশ্চিত করেন যে, সোমবার রাতে গোলযোগপূর্ণ জাজ্জান প্রদেশের পাশ্ববর্তী খাম আব জেলায় তালেবান আস্তানাগুলোতে কয়েক দফা বিমান হামলায় ১৩ জঙ্গি নিহত ও অপর ১৭ আহত হয়েছে।

তবে তালেবানরা এ ঘটনা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved