1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

আপনারা মুক্ত আছেন তো ?

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে বের হয়ে পুলিশি পাহারায় চুপচাপভাবে প্রিজনভ্যানে ওঠেন। এরপর আরও কয়েকজনকে ওঠানো হয় সেই গাড়িতে। ভ্যানটি ছাড়ার পর ভেন্টিলেটর দিয়ে বাইরে তাকান সাবেক এ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই ইন্টারনেটের কী অবস্থা, ইন্টারনেট আছে তো?’ এ প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। পরে পলক গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন- ‘আপনারা মুক্ত আছেন তো’? ‘আমরা বোবা’। মঙ্গলবার দুপুর ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে এ ঘটনা ঘটে।



প্রিজনভ্যানটি ছেড়ে যাওয়ার সময় ভেন্টিলেটর দিয়ে বাইরে উঁকি দেন পলক। এ সময় কয়েকজন গণমাধ্যমকর্মী তাকে উদ্দেশ করে বলেন, পলক ভাই ইন্টারনেট আছে? এ প্রশ্ন শোনার পর মুখে আঙুল দিয়ে তাকে কিছুক্ষণ চুপ থাকতে দেখা যায়। এরপর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন- ‘আপনারা ভালো আছেন’, ‘আপনারা ভালো থাকলেই ভালো’।



এ সময় সাবেক প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রশ্ন করেন- ‘আপনারা মুক্ত আছেন তো’?। পরক্ষণই তিনি বলেন ‘আমরা বোবা’। তারপর পলকসহ আরও কয়েকজন হেভিওয়েট আসামিকে নিয়ে পুলিশের গাড়িটি ট্রাইব্যুনাল ছেড়ে চলে যায়।



মূলত, ছাত্র-জনতার আন্দোলন দমাতে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।



তারই প্রেক্ষিতে আজ (১৭ ডিসেম্বর) জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved