1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

প্যারিসে আবারো বিক্ষোভ: দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষনা অনিয়‌মিত অভিবাসীদের

আশিক আহমেদ উল্লাস, ফ্রান্স থেকে
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৫৮ Time View

ফ্রান্স এর প্যা‌রিস শহরে অনিয়‌মিত অভিবাসীদের নিয়‌মিত করন সহ বি‌ভিন্ন দাবী নিয়ে ২০ দিন পর আবারো বিক্ষোভ মি‌ছিল আন্দলোন সমাবেশ অনু‌ষ্ঠিত হয়। বিক্ষোভ মি‌ছিল‌টি প্যারিসের ন্যাশন হতে শুরু হয়ে স্থা‌লিংগ্রাদ-এ গিয়ে শেষ হয়। ‌

 

পূর্ব ঘো‌ষিত সময় অনুযায়ী শ‌নিবার (২০ জুন) দুপুর ২টা প্যারিসের প্লাস দো লা ন্যাশন এলাকায় দলেদলে লোক সমাগম হতে থাকে ব্যানার ও ফেস্টুন হাতে। হাজারও মানুষের অংশগ্রহন‌ আর স্লোগানে মুখরীত হয় ন্যাশন প্রঙ্গন।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে- সবাইকে নিয়‌মিত করা হউক। আমরা যারা নিয়মিত আমাদের যাদের কাগজ আছে তারাও একাত্নতা প্রকাশ কর‌ছি সবাইকে নিয়‌মিত কর‌া হোক বিক্ষোভে অন্যান্য দেশের অভিবাসীদের সা‌থে বাংলাদেশী ক‌মিউনি‌টির সংগঠন ফসে আবেক রাব্বানী, ফ্রান্সে বাংলাদেশী শ্র‌মিক গ্রুপ, ব‌রিশাল বিভাগীয় ক‌মিউ‌নি‌টি ফ্রান্স, EPS ক‌মিউ‌নি‌টি ফ্রান্স, রেমিডেন্স যোদ্ধা বাংলাদেশ, বাংলাদেশী ক‌মিউ‌নি‌টি ইন ফ্রান্স (BCF), সহ বিভন্ন শ্রেনী পেশার অভিবা‌সিরা আন্দোলনে অংশ নেয়। সমাবেশ শেষে বি‌ভিন্ন সংগঠ‌নের প্র‌তি‌নি‌ধিরা বক্তব্য রা‌খেন । সমাবেশে বক্তারা দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

 

২০১৮ সালের জুলাই এর জ‌রিপ অনুযায়ী ফ্রান্সে প্রায় ৪০০,০০০ লক্ষ এর বেশী অনিয়মিত বা অবৈধ অভিবাসী রয়েছে। এরা বাংলাদেশ, পাকিস্তান, সি‌রিয়া, ‌তিউ‌নি‌সিয়া, আফগানিস্তান, ইরাক, নাইজেরিয়া,‌ সোমা‌লিয়া,‌ তিব্বত, অফ্রিকার অভিবাসী।

 

মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় ইউরোপের দেশ গুলো ভীষণ ক্ষ‌তিগ্রস্থ। এর ম‌ধ্যে ইতালী, স্পেন, ফ্রান্স উল্লেখ যোগ্য। আক্রান্ত দেশগু‌লোর মধ্যে অনেক দেশ ইতিম‌ধ্যে অনিয়‌মিত অভিবাসীদের বৈধ করনের ঘোষণা দিয়েছে। ফ্রান্সে বসবাসরত অনিয়‌মিত অভিবাসীরা ভেবেছিলো অন্যঅন্য দেশের মতন ফ্রান্স সরকারও অনিয়‌মিত অভিবাসীদের নিয়‌মিত করনের ঘোষণা দিবে।

 

করোনা কালীন এই সংকটময় সময়ে ফ্রান্সে অনিয়‌মিত অভিবাসীদের নিয়‌মিত করনের জন্য ফরাসী পার্লামেন্ট এম পি, ক‌মিশনার সহ ১২০ জন, ও বি‌শিষ্ট ব্যা‌ক্তিবর্গ ২০ জন সরকারকে অনুরোধ করেন।

সরকারের পক্ষ‌থেকে কোন সন্তোষজনক সারা না পাওয়ায়, প্য‌া‌রিসে অনিয়‌মিত অভিবা‌সি‌দের নিয়ে কাজ করা প্রায় ১২ টি সংগঠন সহ ফরাসী আরো ১৮০ টি বি‌ভিন্ন সাম‌া‌জিক সংগঠন এ আন্দোলোনে একাত্নতা প্রকাশ করেন এবং গত ৩০ মে আন্দোলের ডাক দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved