1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফিল্যান্ডার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭ Time View
ছবি: সংগৃহীত।

ডিরেক্টর অব ক্রিকেট হয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফিরেছেন গ্রায়েম স্মিথ। আর প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মার্ক বাউচার। লাইনচ্যুত প্রোটিয়াদের পথে ফেরাতে নতুন অভিযাত্রায় সাবেক দুই ক্রিকেটার। নতুন যাত্রার শুরুতেই শেষের চিহ্ন এঁকে দিলেন ভারনন ফিল্যান্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া পেসার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু এই সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানবেন ৩৪ বছর বয়সী ফিল্যান্ডার। আজ (সোমবার) অবসরের ঘোষণা দিয়েছেন ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পেসার।

বিদায়ের ঘোষণায় ফিল্যান্ডার বলেছেন, ‘জীবনের পরিক্রমায় ক্যারিয়ারে এমন একটি সময় আসে, যখন আপনাকে সিদ্ধান্তে আসতে হয়। দুর্দান্ত ক্যারিয়ার আমার সঙ্গী, কিন্তু ফাস্ট বোলারদের অন্ধকারাচ্ছন্ন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমি, সামনের বছরই আমার ৩৫ হবে। তাই আমার মনে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সঠিক সময়।’

৩৪ বছর বয়সী ফিল্যান্ডার ৬০ টেস্টে নিয়েছেন ২১৬ উইকেট। যা তাকে বসিয়েছে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম স্থানে। যদিও চোটের সঙ্গে যুঝে গত দেড় বছরে মাত্র ৬ টেস্ট খেলতে পেরেছেন তিনি। লাল বলের পাশাপাশি ওয়ানডেতে খেলা ৩০ ম্যাচে উইকেট ৪১টি, আর ৭ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪ উইকেট। ২০০৭ সালে খেলেছেন কুড়ি ওভারের সর্বশেষ ম্যাচ। ২০১৫ সালের পর আর সুযোগ হয়নি ওয়ানডেতে।

টেস্ট ক্রিকেটে দিয়েই জাতীয় দলে জায়গা করে নেওয়া ফিল্যান্ডার টেস্টকেও বিদায় বলে দিলেন। বিদায়বেলায় অবশ্য কোনও আক্ষেপ নেই তার, ‘ব্যক্তিগত জায়গা থেকে আমার চাওয়ার সবই পূরণ করেছি। টেস্ট খেলতে চেয়েছি এবং দলকে নিতে চেয়েছি দারুণ জায়গায়। বেশ কয়েক বছর আমি বিশ্বের এক নম্বর দলের অংশ ছিলাম, যেটা সবসময়ই আমার লক্ষ্য ছিল।’

তরুণদের সুযোগ করতে দিতেই তার অবসরের সিদ্ধান্ত, ‘জীবনে একটা সময় এসে সিদ্ধান্ত নিতে হয়। এই মুহূর্তে আমরা তরুণ একটি দল পেয়েছি। আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে তারুণ্যনির্ভর দলটিকে ভালো জায়গায় রেখে যেতে চাই। দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের সামনে।’

২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজ। শেষ ম্যাচ ২৪ জানুয়ারি জোহানেসবার্গে। এটাই হবে ফিল্যান্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved