1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

গ্লোবাল প্রাইম ডেস্ক:
  • Update Time : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৫৮ Time View
প্রতীকী ছবি।

নওগাঁ জেলার আত্রাইয়ে দেয়াল চাপা পড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁচুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাকিবুল হাসান নিহাল। সে ওই গ্রামের মীর ফিরোজ আলীর ছেলে।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচুপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়ির মাটির প্রাচীরের পাশ দিয়ে শিশু নিহালসহ আরো কয়েকজন যাচ্ছিলেন। গত কয়েকদিনের বৃষ্টিতে মাটির দেয়ালটি নরম হয়ে যায়। এ সময় হঠাৎ প্রাচীরের দেয়াল ভেঙে জুলেখা বিবি, আনোয়ারা ও সাকিবুল হাসান নিহালসহ চারজন ঘটনাস্থলে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে  চিকিৎসক নিহালকে মৃত ঘোষণা করেন। আহত জুলেখা বিবিকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন- শ্যামনগরে মোটর ভ্যানের চাকার নিচে পড়ে শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ  বলেন, মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেওয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved