1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়ানা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৮০ Time View

করোনাকালীন সময়ে নানা কারণে মানসিক অবসাদে ভুগছেন অসংখ্য মানুষ। এ তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজও। সম্প্রতি এক সংবাদমাধ্যমে ইলিয়ানা জানিয়েছেন, এক সময় তিনিও আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। 

তিনি জানান, মানসিক অবসাদে শরীরে অসামঞ্জস্যতা দেখা দেয়। ফলে ইলিয়ানা নিজের অবস্থা নিয়ে অত্যন্ত হতাশ হয়ে পড়েন। যদিও এখন সে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন।

ইলিয়ানা ডি ক্রুজ বলেন, তখন আমি খুব হতাশ থাকতাম। মানসিক অবসাদে ভুগছিলাম। টেরই পাইনি আমার এই হতাশা মানসিক অবসাদে বদলে গিয়েছে। শরীরে ডিসঅর্ডারটা ঠিক কী, কিছুই জানতাম না। তবে এটুকু জানতাম, আমি আর বাঁচতে চাই না। সব শেষ করে ফেলতে চেয়েছিলাম।

যোগ করে এই অভিনেত্রী জানান, তবে সব স্পষ্ট হয়ে নিজের কাছে ধরা দেয়ার পর মানসিক অবসাদ নিয়ে এক সময় লড়াই শুরু করেন তিনি।

তার মতে, কোনো সমস্যায় পড়লে চুপচাপ বসে থাকা উচিত না। আমাদের সবার সঙ্গে কথা বলা উচিত। নিজেকে গুটিয়ে রাখলেই মানসিক অবসাদ আরো বাড়তে থাকবে। বরং সাহায্যের হাত বাড়াতে থাকো। কেউ না কেউ ঠিক এগিয়ে আসবেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved